
বিশেষ প্রতিনিধি: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন ২.০’ সফল করার লক্ষ্য এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা টি এস আই যাওয়াদের নেতৃত্বে এ সভার আয়োজন করা হয়। সভায় সিরাজগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার মাহাতো ও সহ-সভাপতি আসিকুর রহমান আসিক। এছাড়া রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা লিখন, সিয়াম ও আল-আমিন, তাড়াশ উপজেলা ছাত্রলীগের শাকিল ও পিএম আকাশ এবং সলঙ্গা থানা ছাত্রলীগের মিরাজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং আগামী দিনে সংগঠনকে পুনরায় সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করতেই এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরা হয়।
আলোচনা শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।











