সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে: মোজতবা খামেনি

যায়যায়কাল ডেস্ক: মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

দায়িত্ব গ্রহণের পর দেওয়া প্রথম বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। আজ বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার বক্তব্য প্রকাশিত হয়।

আল জাজিরা জানায়, ইরানের নতুন সর্বোচ্চ এই নেতা হরমুজ প্রণালি বন্ধ থাকবে উল্লেখ করে বলেছেন, ‘ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’

মোজতবা খামেনি আরও বলেন, ‘ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। আমাদের লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটিগুলো। এই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে।’

উপসাগরীয় অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি। বলেন, ‘এই অঞ্চল থেকে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে সরিয়ে নিতে হবে। অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।’

যুদ্ধ কতদিন চলবে—এ প্রসঙ্গে মোজতবা খামেনি বলেন, ইরানের জনগণের স্বার্থের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হবে।

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিজের এই পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইরানের ভবিষ্যতের জন্যই এই পদটি রক্ষা করা গুরুত্বপূর্ণ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ