শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

হেফাজতের বক্তব্যের প্রতিবাদে পিরোজপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

Oplus_16908288

মিহির মন্ডল, পিরোজপুর: হেফাজতে ইসলামের বিরুদ্ধে হেযবুত তওহীদের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদ এবং সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।

শুক্রবার (২১ আগস্ট) স্বরূপকাঠী অনলাইন প্রেসক্লাবে পিরোজপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের বরিশাল অঞ্চল সভাপতি রুহুল আমীন মৃধা। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. সুমন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি মো. শফিকুল আলম উখবাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত একটি সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক, কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দেওয়া হয়।

বক্তারা সংগঠনটির ইমাম ও সদস্যদের বিরুদ্ধে অগণতান্ত্রিক ও হিংসাত্মক বক্তব্য দেওয়ার পাশাপাশি সংগঠনের আস্তানা গুঁড়িয়ে দিয়ে দেশ থেকে উৎখাতের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।

বক্তারা অভিযোগ করেন, নোয়াখালীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের দাবি, মিথ্যা তথ্যসম্বলিত হ্যান্ডবিল তৈরি করে হাট-বাজার, মসজিদ ও মাদ্রাসায় বিতরণ করা হচ্ছে। সভা-সমাবেশ, মসজিদের মিম্বার, শুক্রবারের খুতবা ও ওয়াজের মঞ্চেও সংগঠনটির বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এতে সংগঠনের নেতা-কর্মীদের জানমাল, বাড়িঘর ও কার্যালয়ে হামলার আশঙ্কা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের নেতারা দাবি করেন, তাদের সংগঠন একটি অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন। বাংলাদেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা দীর্ঘদিন ধরে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ করে আসছেন। বিভিন্ন সময়ে মামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে তারা দাবি করেন, দীর্ঘদিনের কর্মকাণ্ডে তাদের কোনো সদস্য আদালতের রায়ে দোষী সাব্যস্ত হননি।

সংবাদ সম্মেলনে উসকানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা বন্ধ, হেযবুত তওহীদের কার্যালয়, সদস্যদের পরিবার ও কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংগঠনের সদস্যদের মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানানো হয়।

একই সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ