মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মাধবপুরে গাড়ি চালনা শিখতে গিয়ে প্রাণ গেল যুবকের

মো. হাসান ভূঁইয়া, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর–হরষপুর সড়কে ড্রাইভিং অনুশীলনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণ নিহত এবং আরেকজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত হিমেল (২০) ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গুরুতর আহত এনায়েতুল্লাহ (২২) চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে হিমেল ও এনায়েতুল্লাহ ড্রাইভিং অনুশীলনের জন্য প্রাইভেট কার নিয়ে সড়কে বের হন। এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, “গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী অননুমোদিতভাবে সড়কে ড্রাইভিং শেখার প্রবণতা রোধে প্রশাসনের কড়া নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *