রবিবার, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে বিএনপির নির্বাচনী প্রচারণা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালকোল বাজার এলাকায় এ মিছিল বের করা হয়।

মিছিলটি শিয়ালকোল বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে আমতলা এলাকা থেকে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পুরো এলাকা জুড়ে তারেক জিয়ার সালাম নিন ‘ ধানের শীষে ভোট দিন ’ এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে। মিছিলে এলাকার মুক্তিযোদ্ধা, বিএনপি নেতাকর্মী, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

এসময় নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিয়ালকোল ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নূর কায়েম সবুজ। তিনি বলেন, দেশের মানুষ আজ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধ করে স্বাধীনতা এনেছেন, তেমনি আজ আবার দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তারা এগিয়ে এসেছেন। বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সালাম টুপা, সাধারণ সম্পাদক মো. নূর আলম মুন্সি, সহ-সভাপতি মো. আনিসুর রহমান তালুকদার, সাবেক চেয়ারম্যান মো. শাহজামাল আকন্দ, জেলা মুক্তিযোদ্ধা উপদেষ্টা আজিজুর রহমান দুলাল, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আজিজ সরকার, আলাউদ্দিন, জহুরুল ইসলাম, মাহফুজসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য মুক্তিযোদ্ধা ও নেতাকর্মী।

মিছিল শেষে বাজার এলাকায় পথসভা করে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের উদ্দেশে বিএনপির পক্ষে ভোট চান। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা কখনও অন্যায়ের সাথে আপস করেন না। দেশ আজ কঠিন সময় পার করছে— তাই দেশপ্রেমিক জনগণের উচিত বিএনপিকে ক্ষমতায় এনে গণতন্ত্র পুনরুদ্ধার করা।

সাধারণ জনগণ বলেন, মুক্তিযোদ্ধাদের এমন উদ্যোগে তারা অনুপ্রাণিত। বাজার এলাকার এক পানের দোকানদার হায়দার আলী বলেন, মুক্তিযোদ্ধারা নিজেরা মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন— এটা জনগণের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ