বৃহস্পতিবার, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

যায়যায়কাল প্রতিবেদক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিশংসন ও পরে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বুধবার বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না।’

‘সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিসংশন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে,’ বলেন নাহিদ।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত রাষ্ট্রপতির সাক্ষাৎকারের উল্লেখ করে নাহিদ বলেন, ‘তিনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন, সেটাও আসলে শপথ লঙ্ঘন হয়েছে। ফলে কোনোভাবেই এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে এই পদে থাকার যোগ্য না।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি বলতে আমরা বুঝি রাষ্ট্রের অভিভাবক। যে সম্মান-শ্রদ্ধা ভাবগাম্ভীর্যসম্পন্ন ব্যক্তিত্ব প্রয়োজন তার কোনোটাই তার নেই। বরং নানা অপরাধে তিনি অভিযুক্ত। ফলে এখন সময় এসেছে অভিশংসন করে তাকে সরানো। দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা নতুন সরকারের অন্যতম দায়িত্ব।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ