বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে বরাম হাওর পরিদর্শন জেলা প্রশাসকের

ওয়াসিম কবির, দিরাই (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান দিরাই উপজেলার বরাম হাওরে চলমান বোরো ধান কাটা কার্যক্রম বুধবার পরিদর্শন করেছেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ মতিউর রহমান খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, দিরাই, সনজীব সরকার, সহকারি কমিশনার (ভূমি), দিরাই ও উপজেলা কৃষি অফিসার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কৃষকদের জ্বালানি তেলের সংকট হবে না বলে আশ্বস্ত করেন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেন।

উপজেলা প্রশাসন, দিরাইয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় দ্রুততম সময়ের মধ্যে হাওরের বোরো ধান কাটতে কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদানের নির্দেশ দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ