
সুদীপ দেবনাথ রিমন: নৃত্য পরিচালক জাকির হোসেনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করল আরমান-মুক্তি পরিষদ
বিনোদন ডেস্ক: সদ্যপ্রয়াত নৃত্য পরিচালক জাকির হোসেন-এর রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-এ মিলাদ, দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করেছে আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অংশ নেওয়া আরমান-মুক্তি পরিষদ।
অনুষ্ঠানে পরিষদের নেতাকর্মীদের পাশাপাশি অভিনেতা ওমর সানী, চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, কলাকুশলী এবং প্রয়াত জাকির হোসেনের সহকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জাকির হোসেনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করা হয়। এ সময় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি বলেন, জাকির হোসেন একজন গুণী ও বিনয়ী মানুষ ছিলেন। চলচ্চিত্রে নৃত্য পরিচালনায় তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর মৃত্যু চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য সমবেদনা জানানো এবং ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত ২৩ জুন রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।
উল্লেখ্য, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-এ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, যার একটি অভিনেতা, প্রযোজক, পরিচালক ও ফাইট পরিচালক আরমান এবং অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি পরিষ











