
মোঃ হুমায়ুন কবির, সুনামগঞ্জ: সুনামগঞ্জের কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের কৃতি সন্তান ও জার্মানি প্রবাসী আকুল মিয়ার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জার্মান বিএনপির সভাপতির পক্ষ থেকে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











