
পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৮) নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি, চলছে গণসংযোগ ও মতবিনিময়।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ইউনিটের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও পাঁচটি সদস্য পদসহ মোট সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন প্রার্থী।
এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৫ জন এবং পাঁচটি সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আসাদুজ্জামান শাহীন, এ.বি.এম. মোমিনুল হক ও ফরিদ উদ্দিন আহমেদ।
সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. মিজানুর রহমান ও মো. শাহ ওয়াসিম পারভেজ।
পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন প্রার্থী। তারা হলেন—মনিরুল ইসলাম মানিক, মো. নিশাদুল ইসলাম, মো. তানভীর রুবেল, মো. লতিফুর রহমান আল-আমিন, এ.এইচ.এম. শাহীন আহমেদ, মো. রুকুনুজ্জামান (রতন), আশরাফুল ইসলাম বাবু, মো. জিয়া কারদার, মতিউল ইসলাম কবির, মুকিতুর রহমান, মো. মোজাম্মেল হক, মো. নাজমুল ইসলাম আকঞ্জি, সাহিদুল ইসলাম (অপু), শাহআলম পালোয়ান, কাজী সাখাওয়াত হোসাইন, মো. মুরাদ আহমেদ, আব্দুল্লাহ আল-মামুন, রুমেল উদ্দিন আহমেদ, নাছির আহমেদ, মো. মাইনুদ্দিন (রুবেল), মো. শাহাদাৎ হোসেন, মো. জুবায়ের হোসেন, মো. কামরুল হক, মাহহারুল আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাজী মহিবুল ইসলাম ডিকন, মো. সাঈদ হাসান সানি, মো. আলমগীর হোসেন সাগর, মো. আশিকুল ইসলাম (সুমন), মো. মাহাবুবুর রহমান খান, মো. অলিউর রহমান, মো. আমিন মিয়া, মো. শরীফুল ইসলাম, মো. আব্দুল লতিফ লিটন, আবুল কাশেম, আবুল বাশার ও মো. আফজালুর রহমান রিপন।
নির্বাচনকে ঘিরে ইউনিটের মোট ১০ হাজার ৬৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।
এদিকে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৮) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম।
তিনি নির্বাচনে অংশ নেওয়া সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
সব মিলিয়ে রেডক্রিসেন্ট নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া শহরে এখন বিরাজ করছে উৎসবের আমেজ ও নির্বাচনী উত্তেজনা। শেষ মুহূর্তের প্রচারণায় কে হাসবেন বিজয়ের হাসি—তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত।











