শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ,৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বর ৫, ২০২৬

এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

যায়যায়কাল প্রতিবেদক: এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবৈধভাবে একচ্ছত্র নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগে ওইসব শেয়ার ৩ মাসের জন্য অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১৪ক ও ১৪খ ধারা লঙ্ঘন করে ওই ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ারের এই একক আধিপত্য রোধে বাংলাদেশ ব্যাংকের […]

এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ Read More »

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী

নরসিংদী প্রতিনিধি: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। শুক্রবার নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী Read More »

বাংলাদেশে এসে অপরাধে জড়িয়ে পড়ছে কিছু চীনা নাগরিক

যায়যায়কাল প্রতিবেদক: বাংলাদেশে ব্যবসা, বিনিয়োগ, চাকরি কিংবা অন্যান্য বৈধ কাজে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। তাদের বড় একটি অংশ বৈধভাবেই কাজ করছেন। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অবস্থানরত কিছু চীনা নাগরিকের বিরুদ্ধে সংঘবদ্ধ সাইবার অপরাধ, অনলাইন জুয়া, অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন, ভিওআইপি ব্যবসা এবং অর্থপাচারের মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তারের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। ২০২৬

বাংলাদেশে এসে অপরাধে জড়িয়ে পড়ছে কিছু চীনা নাগরিক Read More »

রেডক্রিসেন্ট নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবের আমেজ

পারভেজ আলম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৮) নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি, চলছে গণসংযোগ ও মতবিনিময়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

রেডক্রিসেন্ট নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবের আমেজ Read More »