মঙ্গলবার, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাসভাড়া কিলোমিটারে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

যায়যায়কাল প্রতিবেদক: জ্বালানির দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর কিলোমিটারপ্রতি বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পরিবহন মালিকরা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংস্থাটির সঙ্গে পরিবহনসংশ্লিষ্টদের এক বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন।

তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হবে।

খোকন বলেন, ‘জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছি আমরা। সে হিসাবে লিটারে ২০ টাকা বাড়লে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রস্তাব বিআরটিএর কাছে দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ এটি মন্ত্রণালয়ে পাঠাবে।’

কিছু পরিবহন মালিক ইতোমধ্যে যাত্রীপ্রতি সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন—এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে খোকন বলেন, ‘ভাড়া বাড়ানোর বিষয়ে এ ধরনের কোনো সিদ্ধান্ত সমিতি নেয়নি।’

রোববার চার ধরনের প্রধান জ্বালানি পণ্যের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। ফলে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। গত রাত থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

এর আগে গত ২৩ এপ্রিল ডিজেলের দাম বাড়ানোর পর সবশেষ বাসভাড়া পুনর্নির্ধারণ করেছিল সরকার।

সে সময় আন্তঃজেলা ও মহানগর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়।

আন্তঃজেলা বাসের ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসভাড়া নির্ধারণ করা হয় কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকায় মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হয় কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৩ পয়সা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ