মঙ্গলবার, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লাকসাম প্রেসক্লাবের জরুরি সাধারণ সভা

মোঃ জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঐতিহ্যবাহী লাকসাম প্রেসক্লাবের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) লাকসাম বিএস টাওয়ারের (২য় তলা) লাকসাম প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক আল শারাহর সঞ্চালনায় সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল ও সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান স্বপন।

সভায় আগামী ১০ অক্টোবর বৃহত্তর লাকসামের প্রায় ১৫০ জন সাংবাদিককে নিয়ে আয়োজিতব্য সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন প্রশিক্ষণ বাস্তবায়ন উপকমিটির আহ্বায়ক ও লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস।

প্রশিক্ষণের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় সদস্যদের অবহিত করেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল। এছাড়া প্রশিক্ষণ আয়োজনের অর্থ ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম।

সভায় সদস্যরা নিজস্ব অর্থায়নে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে সম্মতি জানান। একই সঙ্গে রেজিস্ট্রেশন ফি’র বাইরে প্রয়োজনীয় ব্যয় নির্বাহে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অনুদান প্রদানের ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক চন্দন সাহা, সহ-কোষাধ্যক্ষ জাহিদুল হক, প্রচার সম্পাদক শাহ নুরুল আলম, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন, কার্যনির্বাহী সদস্য জিল্লুর রহমান ও আনোয়ারুল আজীম, সদস্য মাসুদ পারভেজ রনি, সাইফুল ইসলাম, আহসান উল্লাহসহ অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা প্রশিক্ষণ বাস্তবায়ন উপকমিটির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রশিক্ষণ কর্মসূচি সফল করতে নিজেদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পরে সভায় লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

সমাপনী বক্তব্যে সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন প্রশিক্ষণ কর্মসূচিকে একটি প্রিমিয়াম কোয়ালিটির আয়োজন হিসেবে বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি সব ক্ষেত্রে ভালো ও কার্যকর বিকল্প বেছে নেওয়ার পরামর্শ দেন।

তিনি আশা প্রকাশ করেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে লাকসাম প্রেসক্লাবের ইতিহাসে নিজস্ব অর্থায়নে আয়োজিত প্রথম সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচিটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ