বুধবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে কৃষক, ডিলার ও চাল কল মালিকদের সঙ্গে এমপি রফিকুলের মতবিনিময়

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): ​বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে স্থানীয় কৃষক, খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার, ওএমএস (খোলা বাজারে বিক্রি) ডিলার এবং উপজেলা চাল কল মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সারিয়াকান্দিতে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

​মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সরকারি খাদ্য সংগ্রহ অভিযান সফল করা এবং স্বচ্ছতার সাথে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

​তিনি বলেন, “প্রান্তিক কৃষকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন এবং প্রকৃত উপকারভোগীরা যেন সরকারি সুবিধা পান, সে বিষয়ে ডিলার ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

পাশাপাশি চাল কল মালিকদের সরকারি নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান তিনি।

​সভায় উপস্থিত কৃষক, ডিলার এবং চাল কল মালিকরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং যৌক্তিক দাবিগুলো সমাধানের আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ​সাবেক উপজেলা বিএনপির সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, ​পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, ​উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সম্রাট খাঁন, ​থানা অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ,ম আছাদুজ্জামান, ​উপজেলা মিল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, খাদ্যবান্ধব ডিলার আবু জাহেদ, ​ওএমএস ডিলার আক্তারুজ্জামান।

​এছাড়াও উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, খাদ্যবান্ধব ও ওএমএস ডিলার এবং চাল কল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ