বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় নতুন বছরে বই উৎসব

জিয়াউল হক (খোকন), নিজেস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম দিনে নতুন ক্লাসে নতুন বইয়ের ঘ্রাণ নিলো শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে জেলার প্রত্যেকটা স্কুলে একযোগে বই উৎসবের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বইয়ের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা হিসেবে ফুল দেয়া হয়। 

সকাল ১০ টার দিকে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় এবং এর পরে কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে জেলা প্রশাসক সাইদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন।

কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অভিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ইফতেখায়রুল ইসলাম।

কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, কুষ্টিয়ায় এ বছর নতুন বইয়ের চাহিদা ১৫ লাখ। এখন পর্যন্ত বই পাওয়া গেছে ৯ লাখ। বাকী বই ১৫ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌছে দেয়া হবে।  আজ প্রথম দিনে কোনো শিক্ষার্থী বই পাবে না এমন হবে না। যদি সকল শিক্ষার্থী বই নিতে আসে তবে একটা কম দিয়ে হলেও সবাইকে নতুন বই তুলে দেয়া হবে। বছরের প্রথম দিনে নতুন ক্লাসের জন্য নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বক্তব্যের শুরুতেই সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং  অভিভাবক বৃন্দের শুভ নববর্ষ ২০২৩ এর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আরো বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং এই আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং তোমাদেরকে ভালভাবে পড়াশোনা করে শিক্ষাজীবন শেষ করে শিক্ষিত জাতি হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ গঠনে হাত দিতে হবে। তিনি আরো বলেন, তোমাদের প্রজন্মের হাত ধরেই উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।

একই দিনে সরকারি নির্দেশনা মোতাবেক উৎসবমুখর পরিবেশে নতুন বই তুলে দেওয়া হয়েছে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় শিক্ষার্থীদের হাতে। উৎসবমুখর পরিবেশে নতুন বই হাতে পেয়ে নতুন ক্লাসে ওঠার এই সন্ধিক্ষণে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের কোমলমতি সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে অত্যন্ত উচ্ছ্বাস ও আনন্দ পরিলক্ষিত হয়।

এ সময় স্কুলের শিক্ষক কর্মকর্তা, কর্মচারি, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ