
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: গত শুক্রবার (৩০ ডিসেম্বর) তারিখে চট্টগ্রামের ষোলশহর স্টেশনে ছিনতাই, মাদক, জুয়াসহ হটস্পট” শিরোনামে দেশের একাধিক দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই, পালিয়ে ঘা ডাকা দিয়েছে নগরীর পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর রেলস্টেশনসহ আশপাশের এলাকায় চুরি-ছিনতাইকারী, জুয়াটি, মাদক কারবারিসহ চিহ্নিত কিশোর গ্যাং লিডার সন্ত্রাসীরা।
ষোলশহর স্টেশন এলাকায় প্রকাশ্যে চলমান চুরি- ছিনতাই, মাদক জুয়া ও অসামাজিক কর্মকান্ডের বিষয়ে গত বুধবার (২৮ ডিসেম্বর) দৈনিক যায়যায়কাল তথ্য সংগ্রহ শেষে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি আমলে নিয়ে, সেই দিন রাতেই চিরুনি অভিযান করে জুয়ার আসর থেকে ৩ জনকে আটক করেন। পরবর্তীতে ৩১ ডিসেম্বর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওসি নাজিম উদ্দিন নিজেই অভিযানের নেতৃত্ব দিয়ে জুয়ার আসর থেকে ধারালো চাকুসহ অনৈতিক কাজে জড়িত আরো ৫কে জন আটক করতে সক্ষম হয়। এছাড়াও অনুমতি ছাড়া নতুন বর্ষ ২০২৩ উদযাপনের জন্য তৈরী করা একটি স্টেজ গুড়িয়ে দিয়েছেন। এসময় ওসির নির্দেশনায় পাঁচলাইশ থানা টিম ষোলশহর রেল স্টেশন এলাকা থেকে জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করেছে।
তথ্যমতে, এরপর থেকেই অত্র এলাকার অপরাধীরাসহ মাদক সেবনকারীরা ওসি মো. নাজিম উদ্দিন মজুমদারের ভয়ে আতঙ্কে গা-ঢাকা দিয়েছেন বলে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া গেছে। জানা যায়, অভিযানের পর থেকে পলাতক রয়েছে ঐ এলাকার চুরি,ছিনতাই, মাদক,জুয়ার আসর অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত সিন্ডিকেটের প্রধান মো. সবুজ ওরফে কানা সবুজ এবং তার সহযোগী জাহেদ, মহসিন, রুবেল, ইমন, হেলাল,জালালসহ এলাকাটির চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত একটি নিবন্ধনহীন সামাজিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে, প্রতিনিয়ত নানা অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তারা।
এ বিষয়ে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন মজুমদারের মুঠো ফোনে যোগযোগ করা হলে তিনি বলেন, আমরা ষোলশহর স্টেশনের অপরাধ ও অপরাধীদের কর্মকান্ডের বিরুদ্ধে অবগত আছি। বর্তমানে এই এলাকাটি পাঁচলাইশ থানা পুলিশের কড়া নজরদারিতে রয়েছে। তথ্য পেলেই অভিযান চলমান থাকবে। অপরাধীদের বিরুদ্ধে পাঁচলাইশ থানা টিম জিরো টলারেন্স নীতি নিয়ে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। এসকল অনৈতিক কাজের সাথে জড়িত অপরাধীদের সাথে পাঁচলাইশ থানা টিমের কোন আপোষ নেই।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওসির নেতৃত্বে পাঁচলাইশ থানা টিমের একাধিক সাড়াশি শুদ্ধি অভিযানের ফলে পরিবর্তন হচ্ছে ষোলশহর স্টেশন এলাকার চির চেনা রুপ। বাতাসে ভেসে আসছেনা কোন মাদকের গন্ধ। দোকানগুলোতেও নেই অযথা জূয়ার আড্ডা। সেখানকার কয়েকজনের সাথে কথা বলে জানাযায়, ওসির অক্লান্ত প্রচেষ্টায় বর্তমানে পাল্টে গেছে পুরো ষোলশহর রেলস্টেশন এলাকার চিত্র। চারিদিকে বিরাজ করছে নিরবতা। তবে, আতঙ্কে ইতিমধ্যে ঘর ছেড়ে পালিয়েছে অপরাধের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসীরা। এতে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে ওসি মো. নাজিম উদ্দীন মজুমদারের নেতৃত্বে পাঁচলাইশ থানা টিমের সাহসীকতার প্রশংসা করেন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য প্রশাসনের নিকট এলাকাবাসী অনুরোধ জানান।











