শুক্রবার, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালিত

মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠতা বিশিষ্ট শিক্ষানুরাগী, মহান মুক্তিযুদ্ধের দক্ষ সংগঠক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, সাবেক এমএলএ, এমএনএ  অ্যাডভোকেট দেওয়ান আবুল আব্বাছ সাহেবের এর ৯৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান আফতাবুল আলম এর সভাপতিত্বে ও

সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ বেগ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আক্তার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। 

বিশেষ অতিথি ছিলেন, সলিমগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মাওলা খান দিপু, শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ,  সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আহাম্মদ আলী।

বক্তব্য রাখেন সলিমগঞ্জ বাজার কমিটির সভাপতি এসএম বাদল মাহমুদ, মিজানুর রহমান মাস্টার, বাড়াইল ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক এরশাদুর রহমান মাস্টার,  বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ইমরান হোসেন, দাতা সদস্য ইমামুজ্জামান পল্লব, মশিউর রহমান ফয়েজ, মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, মাহফুজুর রহমান, আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৌহিদা বেগম, দশম শ্রেণির  শিক্ষার্থী মীম আক্তার।

বক্তারা প্রতিষ্ঠাতার জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করেন। এসময় বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ