সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কসবায় মহান স্বাধীনতা দিবস পালিত

মোহাম্মদ রাসেল মিয়া (কসবা)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পাালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

আজ শুক্রবার (২৬ মার্চ) কর্মসূচীর মধ্য ছিলো সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা, কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা পরিবার ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভক অনুষ্ঠানে  কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ