মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে ৩টি সহায়তা সেল উদ্বোধন 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা পুলিশ সুপার কার্যালয় বিভিন্ন  সমস্যার সমাধান দিতে কুমিল্লা পুলিশের ৩টি সহায়তা সেল’ কাজ শুরু করেছে। 

শনিবার(২৮ মে) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে মিডিয়া সেল এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে   এসব তথ্য জানান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান। জেলা পুলিশ  কার্যালয়ে  জনসাধারণের সুবিধার্থে ও প্রবাসী কল্যাণ সেল, দুগ্ধ পান সেল   ও সাংবাদিকদের যে কোন তথ্য জন্য  মিড়িয়া সেল উদ্বোধন করেন। 

পুলিশ সুপার  বলেন, কুমিল্লার প্রবাসীদের সমস্যা সমাধানে জন্য ২৪ ঘন্টা কল সেন্টার চালো করা হয়েছে । কুমিল্লা হলো দেশের প্রধান একটি  প্রবাসী এলাকা। তাই  প্রবাসীর পরিবারের সদস্য ও স্বজনদের সহায়তা দিতে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে প্রবাসী সহায়তা সেল’কাজ শুরু করেছে। 

বিদেশে অবস্থানরত  যে কোন ব্যক্তির বা  প্রবাসী পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা প্রবাসী সহায়তা সেলে ফোন করে বা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এর পাশাপাশি শিশুদের জন্য দুগ্ধ পান সেল তৈরি করা হয়েছে। এবং সাংবাদিকদের জন্য মিডিয়া সেল তৈরি হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আফজাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম ও অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জনাব রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মতিউল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া ও অন্যান্য পুলিশের কর্মকর্তারা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ