
ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের খেলায় তারা ২–১ গোলে গোলমুন্ডা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ’লীগের সভাপতি সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, গোলমুন্ডা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, নুরুজ্জামান ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন দল অংশগ্রহণ করছে।











