
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জায়গা পেয়েছেন মোট ১৬০ জন। এরমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম সংগঠনের সবশেষ সম্মেলনের দিনে ঘোষণা করা হয়েছিল।
রোববার (১৬ জুলাই) রাতে যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা গণমাধ্যমে পাঠানো হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে জায়গা পেয়েছেন ২১ জন। পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৮ জন করে এবং বিভিন্ন সম্পাদক পদে ৪১ জনকে রাখা হয়েছে। এছাড়াও কমিটিতে সদস্য পদে রাখা হয়েছে ৮২ জনকে।












