মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরের গুরুদাসপুরে পাশবিক নির্যাতনের শিকার শিক্ষার্থীর পরিবারকে অর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছে র‌্যাব

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে পাশবিক নির্যাতনের শিকার চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছে র‌্যাব।দুপুরে র‌্যাব-৫ এর কমান্ডিং অফিসার লে,কর্নেল রিয়াজ শাহরিয়ার গুরুদাসপুর উপজেলা শহরের নির্যাতিত ওই শিক্ষার্থীর বাসায় যান।তিনি ওই শিক্ষার্থী ও তার শিশু কন্যার খোঁজ খবর নেন।পরে পরিবারকে নগদ ৫০ হাজার টাকা ও চাল,ডাল সহ খাদ্য সহায়তা প্রদান করেন।পরে তিনি সেখানে এক মত বিনিময় সভায় এ ধরনের ঘটনা রোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহবান জানান।প্রতিবেশী এক কথিত দাদার যৌন নিপীড়নের শিকার হয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এখন সন্তানের মা।র‌্যাব-৫ এর সদস্যরা ইতিমধ্যেই অভিযুক্ত জাহিদুলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *