বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরের ডালসড়ক এলাকায় মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধি : নাটোরের একটি মাইক্রোবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সকাল সাড়ে দশটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার ব্রিগেডের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর থেকে একটি মাইক্রোবাস বগুড়া অভিমুখে যাচ্ছিলো। এ সময় একদল দুর্বৃত্ত মাইক্রোবাসটির পথ রোধ করে দাঁড়ায় ও আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে মাইক্রোবাসটি আগুনে পুড়ে যায়। তবে হতাহতের কোন ঘটনা ঘটে নি। পুড়ে যাওয়া মাইক্রোবাসটির চালককে খুঁজছে পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ জানান, ঘটনার তদন্ত চলছে, তদন্ত না করে এ বিষয়ে কিছুই বলা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *