বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে যুবককে জবাই করে হত্যা মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

আলমগীর হোসেন হিরু চাটখিল ( নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল পৌর যুবলীগ নেতা রনি পালোয়ানকে জবাই করে হত্যা মামলার প্রধান আসামি,মাদক সম্রাট খোকনকে গ্রেফতার করেছে র‌্যাব।

প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে (২৪ সেপ্টেম্বর) রোববার রাতে সোনাইমুড়ী উপজেলার জয়াগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি বলেন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, চাটখিল পৌরসভার ৩নং ওয়ার্ডের পুর্ব সুন্দরপুর ফটিক্কা বাড়ীর বাগান থেকে যুবলীগ নেতা সিএনজি ড্রাইভার, রনির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয় গত (২৩ সেপ্টেম্বর) শনিবার সকালে।

হত্যার শিকার রনির বোন সানজিদা ইসলাম শান্তা সাংবাদিকদের জানান শুক্রবার দুপুরে রনির ও একই বাড়ীর খোকনের শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। এ ঝগড়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী খোকন মুঠো ফোনে রনিকে হত্যার হুমকি দেয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *