সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রাঙ্গামাটিতে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবদেক : রাঙ্গামাটি জেলার  আজ বিভিন্ন  কলেজ-বিশ্ব বিদ্যালয়ের ৭৫৪জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
বেলা ১১টায় রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে বোর্ডের  মাঈনী সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের মাঝে  এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত  শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময়  উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: হারুনুর রশীদ, জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বোর্ডের সদস্য প্রশাসন জসীম উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে  কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জনপ্রতি ৭ হাজার টাকা করে এবং  বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জনপ্রতি  ১০হাজার টাকা করে  ৭৫৪ জন শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৬৫ লক্ষ ৫০হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ