সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুর-৩ সদর আসনে উপনির্বাচনে পিংকু বেসরকারিভাবে নির্বাচিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক (পিংকু) ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ রোববার রাত ৮ টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারিভাবে পিংকুকে বিজয়ী ঘোষণা করেন।
নৌকা প্রতীকের প্রার্থী পিংকু’র নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪৪ ভোট।
অপর প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সামছুল করিম খোকন (গোলাপ ফুল) প্রতীকে পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট।
এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য সেলিম মাহমুদ (আম) প্রতীকে পেয়েছেন ৫শত ১৩ ভোট। ১১৫ টি কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে ১লাখ ২৮ হাজার ৬১২ টি।
নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ গোলাম ফারুক পিংকু লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।
রিটার্ণিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ