শনিবার, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগর প্রেসক্লাবের দাতা সদস্য হওয়ার ঘোষণা দিলেন ডা: মো: শাহ আলম

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের দাতা সদস্য হওয়ার ঘোষণা দিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: শাহ আলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নবীনগরের কৃতি সন্তান ডা:মো: শাহ আলম।

আজ শনিবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই ঘোষনা দেন ডা:মো: শাহ আলম।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সাপ্তাহিক মলয়া’র প্রকাশক ও সম্পাদক মো: হোসেন শান্তি, স্টার টিভির চেয়ারম্যান শাহিন রেজা টিটু, আব্দুর রোফ, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, নবীনগর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক লিমন, সাবেক সহ সভাপতি এম এ হালিম জনি, সাংবাদিক মাহাবুব মোর্শেদ, নাছির চৌধুরীর, মাসুদ রানা সহ আরো অনেকেই।

এসময় ডা: মো: শাহ আলম নবীনগর প্রেসক্লাবে দাতা সদস্য হওয়ার জন্য ১ লক্ষ টাকা প্রদান করার ঘোষণা প্রদান করেন ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ