শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

লক্ষ্মীপুর প্রতিনিধি : ওয়াপদা খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। বৃহস্পতিবার (২মে) বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান এই অর্থদণ্ড দেন। ইতিপূর্বে একই অপরাধে ঐব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। 

অভিযুক্ত বাবুল আনসারী জেলার সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ছোট বল্লভপুর গ্রামের মৃত আবু সাঈদ এর ছেলে ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটারি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান জানান, সরকারি নির্দেশ অমান্য করে বাবুল আনসারী নামে এক ব্যাক্তি দীর্ঘদিন থেকে চরশাহী এলাকায় সরকারি খাল থেকে বালু উত্তোলন করে আসছিলেন। মাটি ও বালুমহল ব্যবস্থাপনা আইনের ৪ধারায় এমন কার্যক্রম পরিবেশের জন্য ক্ষতিকর। ইতিপূর্বে তাকে একই অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছিল, এর পরেও আইন অমান্য করে বালু উত্তোলন কাজ অব্যাহত রাখেন তিনি ।

মাটি ও বালুমহল ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  

পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন, বলে জানান একর্মকর্তা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ