সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার পদ্মা সেতু হয়ে আসবে রাজশাহীর আম

নিজস্ব প্রতিবেদক : এবার পদ্মা সেতু হয়ে ঢাকায় আসবে রাজশাহী অঞ্চলের আম। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকার পথে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু হবে ১০ জুন। শনিবার রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় আম পরিবহন বিষয়ে এক সেমিনারে এ তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে রেলমন্ত্রী বলেন, “ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে আম পরিবহন করা যাবে ২৮ দশমিক ৮৩ টন। তবে ট্রেন যাবে পদ্মা সেতু হয়ে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এই ট্রেন।

“যাত্রা পথে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনসহ মোট ১৫টি স্টেশনে যাত্রাবিরতি দেবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। এই ট্রেন ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।”

আম পরিবহনে ট্রেনের ভাড়া প্রসঙ্গে জিল্লুল হাকিম বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আমের ভাড়া দিতে হবে এক টাকা ৪৭ পয়সা, রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা, ইশ্বরদী থেকে এক টাকা ৩১ পয়সা এবং পোড়াদহ থেকে এক টাকা ১৯ পয়সা।

রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্ব সেমিনারে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর, রেলওয়ের পরিচালক সরদার সাহাদাত আলী, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী আম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বক্তব্য দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ