
মারুফ হোসেন লিয়ন, (সৈয়দপুর, নীলফামারী) : করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
বুধবার সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে শহরের মকবুল হোসেন ট্রাস্ট একাডেমিতে আলোচনা সভা ও বিনামূল্যে দুই শতাধিক গাছের বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াদ আরফান সরকার। এতে সভাপতিত্ব করেন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি। এসময় উপস্থিত ছিলেন সেতুবন্ধনের সাধারণ সম্পাদক কুরবান আলী, সহ-সভাপতি বিথি ইসলাম, অর্থ সম্পাদক মামুন, প্রচার সম্পাদক আহসান হাবিব জনি, কার্যকারী সদস্য সোহেল রানা, মুন্না, সুভার সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কুইজ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
এর আগে একই দিনে সবুজায়ন সৈয়দপুর গড়ার লক্ষ্যে শহরের খেজুরবাগ কবরস্থান, বাঙালিপুর মছে হাজিপাড়া কবরস্থান, হাতিখানা কবরস্থানসহ শহরের বিভিন্ন যায়গায় কয়েক শতাধিক চারা রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান লিটন।










