শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জলঢাকায় ৫০ বোতল ফেন্সিডিল ১ মাদক কারবারি গ্রেফতার

মশিয়ার রহমান, জলঢাকা, (নীলফামারী) : নীলফামারীর জলঢাকায় ৫০ বোতল ফেন্সিডিলসহ ফরিদুল ইসলাম (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার গোলমূন্ডা এলাকায় গাড়ী থামিয়ে তল্লাশি চালিয়ে তাকে গ্রফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলির নুর ইসলাম ছেলে।

থানা সুত্র জানায়, শুক্রবার থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে এসআই আবু বক্কর সিদ্দিক ও সক্রিয় চৌকস পুলিশ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম গোলমূন্ডা এলাকায় সড়কে তার চলন্ত গাড়ী থামিয়ে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়েছে। ফেন্সিডিল বহনে ব‍্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

এবিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, গ্রেফতার কৃত ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(খ)/১৪(খ) রুজু করা হয়। জলঢাকা থানায় মামলা নং ২৫।মাদকের বিরুদ্ধে অভিযান অন্যাহত আছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *