মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে পদ্মারচরে ৪ রাসেল’স ভাইপার

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের লালপুরে পদ্মার চরে প্রাণঘাতী বিষধর চারটি রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দেখা মিলেছে। পরে স্থানীয় কৃষকরা সাপ চারটি পিটিয়ে মেরে ফেলে।

রাসেল’স ভাইপারের দেখা মেলায় চরাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নসাড়া চরের বাদামের জমিতে এসব রাসেলস ভাইপার পাওয়া যায়।

কৃষকরা জানান, ওই চরে ৭ থেক ৮ জন কৃষক বাদাম উঠাতে যান। এ সময় তারা বাদামের জমিতে একটি বড় ও তিনটি বাচ্চা সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং পিটিয়ে মেরে ফেলেন। এ নিয়ে পদ্মা নদীর চরাঞ্চল তীরবর্তী বসবাস করা মানুষ আতঙ্কে রয়েছেন বলে জানান তারা।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএম শাহাবুদ্দিন বলেন, সাপে দংশন করলে দ্রুত হাসপাতালে নিতে হবে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *