সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুপতলায় শত্রুতার জেরে সুপারি গাছ কর্তন

নুরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পশ্চিম কুপতলা বাঁধের মাথা দশানী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে অফজাল হোসেন মিন্টুর সুপারি গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। প্রতিপক্ষদের ভয়ে অসহায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা জানান।


জানা গেছে, উক্ত গ্রামের মৃত্যু আহম্মেদ হোসেনের পুত্র মো. আফজাল হোসেন মিন্টু তার পরিবারের লোকজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। বেশ কিছু দিন থেকে পৈত্রিক জমিসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। বিষয়টি নিরসনের লক্ষ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিযোগের ফলে থানায় দফায় দফায় সালিশ বৈঠক হলেও তা নিস্পত্তি হয়নি।

গত ১৫ জুন রাতে কে বা কারা অসহায় আফজাল হোসেন মিন্টু’র জমিতে লাগানো ২৭/২৮ টি মাঝারি সুপারি গাছ কেটে ফেলে।

সরেজমিনে গেলে ভুক্তভোগী আফজাল ও এলাকাবাসী জানান, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক।ভবিষ্যতেও এ ধরনের ঘটনা আরো ঘটতে পারে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *