সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বিরামপুরে দুই বাইকের সংঘর্ষে যুবকের মৃত্যু

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় দিনাজপুরের বিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশিদ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোতবাণী ইউনিয়নের শকুন খোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ উপজেলার জোতবানী ইউনিয়নের আমাইল গ্রামের আশরাফ মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, রোববার দুপুরে মোটরসাইকেল নিয়ে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন হারুনুর রশিদ। যাওয়ার পথে উপজেলার শকুন খোলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হারুনুর রশিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহমিদা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহমিদা আক্তার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আসার আগেই হারুনুর রশিদ নামের ওই যুবকের মৃত্যু হয়। নিহত ব্যক্তির মাথায় ও বুকে আঘাত লেগেছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *