সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন

এস এম আক্কাস, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলা জজ আদালতে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত নবনির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই ন্যায়কুঞ্জ-র উদ্বোধন করেন।

জানা যায়, গণপূর্ত বিভাগের তত্বাবধানে প্রায় ৫৩ লাখ টাকা ব্যয়ে আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের বসার স্থান, ব্রেস্ট ফিডিং কর্নার, টয়লেট ও মুদিখানা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, বিচারপ্রার্থী এবং অভিযুক্ত সকলেরই ন্যায়বিচার পাবার অধিকার রয়েছে।

দেশের সকল নাগরিকের বিচারপ্রাপ্তি নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে বিচার বিভাগ। দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিতে প্রধান অন্তরায় মামলাজট। তাই মামলাজট কমানোর জন্য নানা উদ্যোগ নেয়া হচ্ছে। আদালতে আসা বিচারপ্রার্থী, অভিযুক্ত ও স্বাক্ষীদের দুর্ভোগ পোহাতে হয় বিশ্রামাগার না থাকার কারণে। এই দুর্ভোগ লাঘবে একটি অনন্য উদ্যোগ বিচারপ্রার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ। পর্যায়ক্রমে সারাদেশের সকল জজশিপে দ্রুত ন্যায়কুঞ্জ নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, আদালতের বিচারপ্রার্থীদের পানি পান, টয়লেটে যাওয়াসহ দুগ্ধপোষ্য মায়েদের তাদের সন্তানদের দুধ খাওয়ানোর কোনো স্থান নেই। এ বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হলে দেশের প্রত্যেক আদালত চত্বরে এক হাজার বর্গফুটের ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনের নির্দেশ দেন তিনি। এতে বিচার প্রার্থীদের বসার ব্যবস্থাসহ ব্রেস্ট ফিডিং কর্নার, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা টয়লেট এবং মুদিখানা দোকানের ব্যবস্থা রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সি মো: মশিয়ার রহমান, সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ এম আলী আহম্মেদ, জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমান ও জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. আব্দুর রহমান ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *