
মো. এরশাদ আলী, হাটহাজারী : চিকিৎসা সরঞ্জাম, বস্ত্র ও খাবার বিতরণের মধ্য দিয়ে চট্টগ্রামে বেওয়ারিশ রোগীর পাশে দাড়িয়েছেন সংযুক্ত আরব আমিরাতের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু।
সোমবার হাটহাজারী উপজেলার পশ্চিম বাথুয়ায় বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে প্রতিষ্ঠানের পরিচালক মানবিক পুলিশ খ্যাত মো. শওকত হোসেনের হাতে এসব তুলে দেন প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত ও চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ কোতয়ালী থানার যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী টিঙ্কু বড়ুয়া, প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনের সহ সভাপতি সমীরণ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান জনি, প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সদস্য মহিউদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম, নেজামুল ইসলাম, এমদাদুল ইসলাম, রাউজান বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সোহেল ও স্থানীয় ইউপি সদস্য কাউছার আলম প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সর্বশেষ হাটহাজারীর বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সঙ্গে উক্ত চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেয়।










