
রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের কালকিনি পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনা আরো আধুনিকায়ন করা হয়েছে।
কালকিনি পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রুপান্তরিত করার লক্ষ্যে বর্জ্য, ময়লা-আর্বজনা, পঁচনশীল, দুর্গন্ধযুক্ত দ্রব্য পরিবহন আরো সহজ করতে আধুনিক ৫টি নতুন মাহিন্দ্রা গাড়ি সংযোজন করা হয়েছে।
এছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রতিটি বাড়িতে একটি নির্দিষ্ট স্থানে ময়লা রাখার জন্য ৪ হাজার ৩৫ টি ঢাকনাযুক্ত ঝুড়ির ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার কালকিনি পৌরসভায় এ সকল নতুন সামগ্রী আনা হয়। আধুনিক ও মডেল পৌরসভা গড়তে কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ এর উদ্দ্যোগে এসব সামগ্রী যানবাহন ও সামগ্রী আনা হয়েছে।
এ বিষয়ে মেয়র হানিফ বলেন, কালকিনি পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভায় রুপান্তরের লক্ষ্যে ইতিমধ্যে পাঁকা সড়ক তৈরি, সড়ক বাতি স্থাপন, ড্রেন তৈরিসহ নানা প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে এবং কিছু কাজ চলমান রয়েছে।এর পাশাপাশি পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে ময়লা-আর্বজনা পরিবহনের জন্য আজ আধুনিক গাড়ি ও ঝুঁড়ির ব্যবস্থা করা হলো। আগামীতে পৌরসভার উন্নয়নে আরো নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে।










