সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঘায় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিহত

আবুল হাশেম, রাজশাহী : রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার ৪র্থদিনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা যায়।

নিহত আশরাফুল ইসলাম বাবুল বাঘা পৌরসভার গাওপাড়া গ্রামের মৃত আমু হোসেন আমুর ছেলে।

বাঘা উপজেলার আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে আশরাফুল ইসলাম বাবুল এর সামর্থ করা টায়ারে আগুন জ্বেলে রাজশাহী -ঈশ্বর্দী রোডে বিক্ষোভ ও অবরোধ করতে দেখা যায়। রাস্তার উভয় দিকে পুলিশের উপস্থিতি অনেক।

গত শনিবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গ্রুপের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মাথায় গুরুতর অবস্থা হওয়ায় ঘটনার দিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ৪ দিন রামেক আইসিইউতে নিবিড় চিকিসাৎ অবশেষে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গত ২২ জুন দু’গ্রুপে মধ্যে সংঘর্ষে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল মাথায় আঘাত পান। আজকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে ঘটনার দিনে অভিযোগের ভিত্তিতে ৭ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *