সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংড়ায় রোগীদের আর্থিক সহায়তা প্রদান

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের সিংড়ায় ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা, প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের চেক, প্রণোদনা ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার বেলা ১১টায় সিংড়াস্থ বাসভবনে এসব বিতরণ করেন প্রতিমন্ত্রী।

জানা যায়, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ জন ব্যক্তিকে ৫০ হাজার করে আর্থিক সহায়তা, প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ৭৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ৭ লক্ষ ৫০ হাজার টাকা অনুদানের চেক এবং প্রণোদনার আওতায় ২২০০ ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৪৫০জন কৃষককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করেন পলক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান লিখন, শামীমা হক রোজী, সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *