শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদাবাজ-দখলদার ধরে পুলিশে দেন: মির্জা ফখরুল

শাহ ইমরান, কুমিল্লা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যদি একটা ভালো নির্বাচন করে জনগণের কাছ থেকে বিজয় নিয়ে আসতে পারি তাহলে আমরা সফল হবো। আপনাদের মনে রাখতে হবে আমাদের এই বিজয় ছাত্র-জনতার বিজয়। এই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল চেষ্টা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে। বিভিন্ন পত্র-পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশিত হচ্ছে। এসব কর্মকাণ্ডের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। যদি কাউকে দেখেন চাঁদাবাজি-দখলদারি করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দিন। এ ব্যাপারে আমাদের কোনো সুপারিশ থাকবে না।

শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করতে এসে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা দীর্ঘ ১৫-১৬ বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আপনাদের মধ্যে খুব কম লোক আছে যাদের বিরুদ্ধে মামলা হয়নি। আপনারা মামলা খেয়ে কোর্টে যেতে যেতে অস্থির হয়ে গেছেন। সেই অবস্থার অবসান হয়েছে। অবসানের এই সময়টাকে আমাদের ধরে রাখতে হবে।’

তিনি বলেন, ‘নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র বিশ-বাইশ দিন হয়েছে। একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য আমাদের তাদেরকে সময় দিতে হবে। আগেভাগে বেশি কথা বলা ঠিক হবে না।’

এ সময় আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন প্রমুখ।

এছাড়াও কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপুসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল নাঙ্গলকোট উপজেলা আয়োজিত বিএনপির সমাবেশে বক্তব্য দেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ