বৃহস্পতিবার, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

সকল ফরমে ধর্মের অপশন তুলে দেওয়া হবে: ড. মঈন খান

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় সম্প্রীতি আরও মজবুত করতে দেশের সকল ফরম থেকে কে কোন ধর্মাবলম্বী সেই অপশন তুলে দেওয়া হবে।

শনিবার বিকেলে নরসিংদীর রাবান উচ্চবিদ্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, দেশের মানুষের একটাই পরিচয়, তারা বাংলাদেশি। কে কোন ধর্মের, সেটি বড় কথা নয়।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে অন্যায় প্রতিরোধ করা হয়েছে, স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। রাজনীতিকে কেউ যেন কলুষিত করতে না পারে, সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

জিনারদীর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, রাবান দুর্গামন্দির কমিটির সভাপতি জাদব কর, সাবেক ইউপি মেম্বার যানকি বসু প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ