
লিটন সরকার, রৌমারী(কুড়িগ্রাম): বাংলাদেশ জামায়াতে ওলামা বিভাগ রৌমারী উপজেলা শাখার আয়োজনে, রৌমারী উপজেলা সর্বস্তরের ইমাম, খতিব ওলামা-মাশায়েখের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৮ টার দিকে রৌমারী উপজেলা হলরুমে উপজেলা আলেম ওলামা পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোকসেদ আলীর সভাপতিত্বে এ ওলামা-মাশায়েখ সভাবেশটি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জামায়েতে ইসলামী রৌমারী উপজেলা শাখার আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক, জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, মাওলানা শামসুল আলমসহ সর্বস্তরের ইমাম, খতিব ও আলেম মশায়েখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক, মাওলানা আব্দুল আল কাফী, মাওলানা শামছুল আলম, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা শহীদ মাসউদ আহমেদসহ জামায়াত নেতৃবৃন্দ। এ ছাড়াও বিভিন্ন কওমী মাদ্রাসার মুহতামীম ও খতিবগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এখন আর এদেশের মানুষের কোন ভয় নেই। জালেম সরকার শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে।জামায়াতসহ সকল অঙ্গসংগঠন একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার সময়। আগামী দিনে এদেশেই ইসলাম কায়েমের উদ্দেশ্যে সরকার গঠনে এগিয়ে যাবে।











