সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ নভেম্বর উপলক্ষে রেজবিউল আহসানের উদ্যোগে বিশাল র‌্যালি

অলিউল্লাহ খান, স্টাফ রিপোর্টার: ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বাগুর বাসস্ট্যান্ডে আলোচনা সভা শেষে কয়েক হাজার নেতাকর্মীদেরকে নিয়ে মহাসড়কে এক র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলার আহ্বায়ক আব্দুর রহমানের পরিচালনায় ও উপজেলার যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউ উল আহসান মুন্সী।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক শহর সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দীন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম।

বক্তব্য রাখেন দেবিদ্বার পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. সুজন দিদার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান কিবর আহমেদ, পৌর বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন রুহুল, মোহাম্মদ জাকির হোসেন, মো. মনিরুল হক সরকার, রবিউল আউয়াল সাইফুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিলু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা সহ সাধারণ সম্পাদক এবং মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জালাল আহমেদ খান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য মো. নাজমুল ইসলাম, উপজেলা ছাত্রদলের নেতা বিল্লাল হোসেন ও আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *