মঙ্গলবার, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

হুতিদের ওপর হামলার প্রস্তুতি শেষ মুহূর্তে বাতিল করেন ট্রাম্প

যায়যায়কাল ডেস্ক: লক্ষ্যবস্তু ঠিক করা হয়েছিল। মার্কিন যুদ্ধবিমানে তোলা হচ্ছিল বোমা। ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা যেকোনো মুহূর্তে শুরু হতে পারে—এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।

কিন্তু শেষ মুহূর্তে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অভিযান সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের উদ্ধৃত করে দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিধি বাড়ছে। এমন এক পরিস্থিতিতে অঞ্চলটিতে সংঘাতের আরেকটি ফ্রন্ট খোলার অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল ওয়াশিংটন।

ইরান–সমর্থিত ইয়েমেনের হুতিরা সম্প্রতি সৌদি আরবে হামলা জোরদার করেছে। পাশাপাশি তারা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য ওয়াশিংটনের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে। একপর্যায়ে ট্রাম্প হুতিদের ওপর হামলার কথা বিবেচনা করছিলেন।

রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন স্থাপনা হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর বিষয়টি আরও জরুরি হয়ে ওঠে। একই সময়ে বাব আল-মানদেব প্রণালির আশপাশে হুতিদের অগ্রযাত্রায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথটি নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দেয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হুতিদের ক্রমবর্ধমান হুমকি নিয়ে গত বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে কথা বলেন।

এর এক দিন আগে ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছিলেন, তিনি হুতিদের ওপর মার্কিন হামলার পক্ষে নন। কিন্তু পরে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলেন তিনি।

অভিযান শুরুর প্রস্তুতি যখন প্রায় শেষ পর্যায়ে, তখন কমান্ডাররা লক্ষ্যবস্তুর তালিকা অনুমোদন করেছিলেন। নির্ধারিত অভিযানের জন্য নির্বাচিত যুদ্ধবিমানগুলোতে তখন বোমা তোলার কাজ চলছিল।

কিন্তু এই মুহূর্তে এসে রোববার আবারও সিদ্ধান্ত পরিবর্তন করেন ট্রাম্প। আপাতত হুতিদের ওপর মার্কিন বিমান হামলা চালানো হবে না—এটাই সিদ্ধান্ত হয়।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হুতিরা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা করা থেকে বিরত রয়েছে।

১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেছিলেন, ‘হুতিরা আমাদের ফোন করে জানিয়েছে, তারা আমাদের সঙ্গে লড়াই করতে চায় না। তারা চায় না যে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়েমেনের সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্ট রশিদুল আল-আলিমি রোববার ফোনে ট্রাম্পের কাছে মার্কিন সামরিক সহায়তার আবেদন জানান। এদের মধ্যে ইয়েমেনি ও পশ্চিমা—দুইটি সূত্র জানিয়েছে, ফোনালাপের সময় ট্রাম্প সহায়তার কোনো সরাসরি প্রতিশ্রুতি দেননি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ