সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

চাটখিলে ৩ লাখ টাকার গরু চুরি

আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): চাটখিল উপজেলার হাটপুকুুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর সফিক উল্যা পাটোয়ারী বাড়ির আবদুল কাদের সুমনের গোয়াল ঘর থেকে ২টি ফ্রিজিয়ান গাভী চুরির অভিযোগ পাওয়া গেছে।

এই ব্যাপারে আবদুল কাদের সুমন গত রোববার বিকেলে চাটখিল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে সুমনের গোয়াল ঘর থেকে গাভী দুটি চুরি হয়। সকালে ঘুম থেকে উঠে গাভী দুটি না দেখে চারপাশে খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি।

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, তার কালো রংঙের ফ্রিজিয়ান গাভী দুটির বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

তার অভিযোগের প্রেক্ষিতে এই ব্যাপারে থানা জিডি হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ