রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ,২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়ারেস আর নেই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও পাক্ষিক তুলাই পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়ারেস আর নেই। তিনি গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১০ টার দিকে হার্ট অ্যাটাক করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার বিকেল ২ টা ৪৫ মিনিটে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুস সবুর মাস্টারের চাতাল প্রাঙ্গণ, ঝাড়বাড়িতে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঝাড়বাড়ি পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

মরহুমের মৃত্যুতে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর নামাজের জানাজায় আত্মীয়-স্বজনসহ সকল ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিক আব্দুল ওয়ারেস ছিলেন সৎ, নিষ্ঠাবান ও অভিজ্ঞ সংবাদকর্মী। তাঁর মৃত্যুতে দিনাজপুরের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। আমিন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ