বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোবায়েল গ্রেপ্তার

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান (৩০)।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের কাটলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নেত্রকোনা পৌরসভার কাটলী এলাকার বাসিন্দা এবং মৃত শফিকুর রহমান খানের ছেলে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, সোবায়েল আহমেদ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

তিনি জানান, মামলাগুলোর ধারাবাহিকতায় সোবায়েলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাকে রোববার দুপুরে আদালতে হাজির করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ