বুধবার, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কুড়িগ্রামে এলজিইডি প্রকৌশলীর পদায়ন বাতিলের দাবি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম: এলজিইডি প্রকৌশলী মিজানুর রহমান সরদারের রাজারহাট উপজেলায় পদায়ন আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অযোগ্য, অদক্ষ, দুর্নীতিগ্রস্ত, স্বেচ্ছাচারী, অতীত কার্যকলাপ খারাপ ও জন বিমুখ উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদারকে রাজারহাট উপজেলায় পদায়ন না করে অনতিবিলম্বে বদলির আদেশ বাতিলের দাবিতে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে প্রধান প্রকৌশলী উদ্দেশ্যে ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করেন।

রাজারহাট উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো: সোহেল রানার বদলি আদেশ প্রদান করে। পরবর্তী প্রধান প্রকৌশলী অফিস আদেশে উপজেলা সহকারী প্রকৌশলী মো: আব্দুর রশীদ মন্ডলকে গত ১৪ মে অতিরিক্ত দায়িত্বের আদেশ প্রদান করে এবং পনের এপ্রিল দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা প্রকৌশল মো: মিজানুর রহমান সরদারকে উপজেলা প্রকৌশলীর যোগদান আদেশ প্রাপ্ত হয়েছে অফিস।

মানববন্ধনে অংশগ্রহণ করে রাজারহাট উপজেলায় পদায়ন আদেশ প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন মা-বাবা দোয়া কনস্ট্রাকশনের প্রো: শফিকুল ইসলাম, মেসার্স সোয়াদ কনস্ট্রাকশন প্রো: সফিকুল ইসলাম, ঠিকাদার সাদুজ্জামান, ইঞ্জিনিয়ার নুর খালেক, আসমানী এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আমিনুল ইসলাম, প্রিতী কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার খায়রুল ইসলাম, সিরাজুল ইসলাম, ছাকিন ইসলাম রুশাদ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ