
নুরুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে বস্তাপ্রতি ২০ টাকা ও ট্যাক্স বাবদ ২শ’ থেকে ৪/৫ টাকা পর্যন্ত নেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়,উক্ত ইউনিয়নে ভিজিডি কার্ডধারী সুবিধা রোগীর সংখ্যা ২৩০ জন। দু’মাসের বরাদ্দ বাবদ জনপ্রতি ২ বস্তা করে মোট ৬০ কেজি চাল বিতরণ করা হবে। আর যে সমস্ত সুবিধাভোগীর বাড়ির ট্যাক্স বাকি তাদের নিকট থেকে সরকারি ফি অনুযায়ী ১৬০ টাকার রশিদ প্রদান করার কথা। সেক্ষেত্রে গড়ে ২শ’ থেকে অতিরিক্ত হারে ফি নেয়া হয়েছে।
এলাকাবাসী জানান, গত ভোটার তালিকা হালনাগাদের সময় অনেকের ট্যাক্স নেয়া হয়েছে। তাই একনাগাড়ে সকল সুবিধাভোগীর কি আয়কর বাকি। যদি তাই হয়, তাহলে কিভাবে গড়ে নিয়মবহির্ভূত ট্যাক্স বাবদ এত টাকা নেয়া হয়েছে। এ ছাড়াও গরীব, দুঃস্থ সুবিধাভোগী ২৩০ জন থেকে জনপ্রতি ৪০ টাকা (২ বস্তা বাবদ) নেয়া হলো। এটা সচেতন মহলের বোধগম্য নয়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবুকে ফোনে জিজ্ঞাসা করলে তিনি দাম্ভিকতার সাথে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং কি করার আছে বলে ফোন কেটে দেন।
বিজ্ঞ মহলের প্রশ্ন, বিগত ফ্যাসিষ্ট সরকারের পতনের পরও কিভাবে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এতে বড় দুর্নীতি করতে পারে। এদেরকে আইনের আওতায় আনা দরকার। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আইনি ব্যবস্থা নিবেন এটাই ভুক্তভোগী মহলের প্রত্যাশা।











