শনিবার, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: কক্সবাজারে দুইজন গ্রেফতার

মো. ওসমান গণি ইলি, কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় আওয়ামী লীগের নাম ব্যবহার করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে দুই যুবককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে কেক কেটে উদযাপনের সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, নজরুল উল্লাহ (২২), পিতা কবির আহম্মদ, মাতা: রেনুয়ারা বেগম। অপরজন হলেন, মোবারক হোছাইন (৩৫), পিতা বাদশা মিয়া, মাতা: মৃত জমির আহমেদ। তারা দুজনই খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া ফজুসিকদার পাড়া ও গোইল্যা বাপের পাড়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের নামে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ